সংলাপ প্রতিবেদক
বাংকের ডিএমডি পদোন্নতিকে সামনে রেখে শুধুমাত্র অগ্রণী বাংকের কিছু সিনিয়র এক্সিকিউটিভদেরকে নিয়ে কাল্পনিক, অবাস্তব নোংরা অপবাদ ছড়ানোর মাধ্যমে অগ্রণী ব্যাংকের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়াগেছে । ব্যাংকারদের সাথে কথা বলে জানাযায়যে,কিছু সুবিধা প্রত্যাশী কম যোগ্য সম্পন্ন নির্বাহী এখন ভোল পাল্টে বিএনপি সেজেছে এবং চাটুকার ও চাপা ব্যবহার করে পদোন্নতি নিতে এসব নোংরামিতে আদাজল খেয়ে মাঠে নেমেছে একদল দুর্নীতিবাজ ব্যাংকার । তাদের এমন কর্মকান্ডে অগ্রণী ব্যাংকের সুনাম ক্ষুন্ন হচ্ছে সে দিকে কোন খেয়াল নেই। সাধারণ ব্যাংকারদের নিকট এদের চরিত্র অনেকটাই চেনা। জানাযায় বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের অতীত আড়াল করে সবার আগে পদন্নোতি নিতে ব্যাংকের যোগ্যদেরকে বিভিন্ন মিথ্যা অপবাদে জড়িয়ে নানা ধরনের অসামাজিক খবর প্রকাশ করে যাচ্ছে প্রতিনিয়ত। যুগে যুগে দেখা গেছে যে যোগ্যদের হটিয়ে অযোগ্যরা সুবিধা ভোগী হয়ে থাকে ।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা জানান,ভোল পাল্টানো এসব সুবিধাবাদী নোংরা কর্মকর্তাদের চিহ্নিত করে পদোন্নতি থেকে বাদ দেওয়া এখন সময়ের দাবি । এরা অযোগ্য ও চাটুকার, অন্যদের হক নষ্ট করে ও প্রতিষ্ঠানের কথা না ভেবে নিজের স্বার্থকে সমুন্নত রেখে চলছে। ব্যাংকের সবাই তাদের নোংরামি সম্পর্কে জানে এবং ঘৃনা করে। বিষয়টি প্রতিবেদকের মাধ্যমে ব্যাংকিং সচিবের সুদৃষ্টি কামনা করেন বঞ্চিত অগ্রণী ব্যাংক কর্মকর্তা বৃন্দ।



