Trending Now

জ্যাকলিনের বিল্ডিংয়ে আগুন (ভিডিও)

Date:

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি হিলে অবস্থিত নওরোজ হিল সোসাইটি। বুধবার (৬ মার্চ) রাতে এ সোসাইটির ১৭ তলা একটি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই ভবনে বসবাস করেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ভবনটির ১৪ তলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এ ভবনে জ্যাকলিনের ৫ বেড রুমের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এ ফ্ল্যাটেই বসবাস করেন তিনি। তবে অগ্নিকাণ্ডের সময়ে জ্যাকলিন ফ্ল্যাটে ছিলেন কিনা তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের ভিডিও ক্লিক করুন

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, নার্গিস দত্ত রোডে অবস্থিত এ ভবন। রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদেরকে যে কল করেছিলেন তিনি জানান, ভবনটির ১৫ তলায় আগুন লেগেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত চলমান রয়েছে। অন্য একটি সূত্র জানান, ভবনটির ১৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জ্যাকলিন বসবাস করেন ১৬ তলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...