Trending Now

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন আয়োজিতইফতার মাহফিল অনুষ্ঠিত

Date:

সংলাপ রিপোর্ট
জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন আয়োজিত
ইফতার মাহফিল-২০২৬ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তাগণ মাহে রমযানের ফজিলত নিয়ে আলোচনা করেন। উপস্থিত এনডিএম এর বিভিন্ন পর্যায় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ শৃঙ্খলা ও শান্তি বজায় রেখে একে অপরের পরিপূরক হয়ে সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণের কথা ব্যক্ত করেন।

প্রধান অতিথি জুলাই আন্দোলনে তার দলীয় নেতা কর্মীদের অবদান তুলে ধরেন। পাশাপাশি তাদের মিত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের অবদান ও ত্যাগ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব ববি হাজ্জাজ।

সভাপতিত্ব করেন মো: মাসুদ রানা জুয়েল, সভাপতি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন- এনডিএম।উপস্থিত ছিলেন এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য জনাব হুমায়ুন পারভেজ খান আরো উপস্থিত ছিলেন এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, সাকিব আহমেদ, দপ্তর সম্পাদক, এনডিএম, মোঃ ফজলে এলাহি তুষার, উপদেষ্টা, এনডিএম চেয়ারম্যান। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন-এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো:মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এবং উপস্থিত ছিলেন ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের রাজনীতিবিদ ও কূটনৈতিক ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...