Trending Now

জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম, আটক ১

Date:

মোঃ বুলবুল ইসলাম, (খানসামা ও বীরগঞ্জ দিনাজপুর-:প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় জমিসংক্রান্ত বিরোধের জেরে জিল্লুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহিন ও সজিবের বিরুদ্ধে।

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। পরে জেলার পার্বতীপুর উপজেলার পুরাতন বাজার এলাকার মৃত আবু ইয়াহিয়ার ছেলে মাহাবুর ইসলামকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের প্রতিবেশী আব্দুর রাজ্জাকের ছেলে সজিব ও তার ভাই শাহিন ইসলামের সাথে সাদেকুল হক ও জিল্লুর রহমানের দ্বন্দ্ব চলছে। সজীব ও শাহীনের স্ত্রী মৌসুমী বেগম ও লায়লী বেগম, শাহিন ইসলামের ছেলে নয়ন ও তার স্ত্রী আফরোজা বেগম সাথে জেলার পার্বতীপুর উপজেলার পুরাতন বাজার এলাকার মৃত আবু ইয়াহিয়ার ছেলে মাহাবুর ইসলামসহ নাম না জানা ২-৩ জন অতর্কিত হামলা করে। অভিযোগ এসেছে মারামারির উদ্দেশ্যে শাহিন ৩-৪ জন ছেলেকে বাইরে থেকে নিয়ে আসছিল। এ সময় জিল্লুর রহমান কে মারার উদ্দেশ্যে প্রকাশ্যে ছুরি চালায় সজিব ও মাহবুব, এক পর্যায়ে জিল্লুর রহমান একজনের ছুরি হাত দিয়ে ধরলে অন্যজন ছুরি দিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে এলাকাবাসী  বুঝতে পেরে তাদের ধাওয়া দিলে বাইরে থেকে আনা ২-৩ পালিয়ে যায় এবং এলাকাবাসী মাহবুবকে ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় জিল্লুর রহমান ও মোক্তারসহ আহত হয়েছেন বেশ কয়েক জন। তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন পরে একজন কে আটক করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...