সংলাপ প্রতিবেদক
নতুন ডিসি পেয়েছে- পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।
পটুয়াখালীর ডিসি হিসাবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী; পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার ডিসি করে পাঠানো হয়েছে।
মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রাম জেলার ডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুর জেলার ডিসি করা হয়েছে।
এছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণার ডিসি এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি করা হয়েছে।
এতদিন খুলনায় ডিসি হিসাবে দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক করা হয়েছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে ন্যস্ত করা হয়েছে। সূত্র জন প্রশাসন মন্ত্রনালয় ।



