Trending Now

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ৫১

Date:

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, চিলির মধ্যাঞ্চলের বনভূমিতে ভয়াবহ দাবানল আশপাশের শহুরে এলাকায় ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে সেখানে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে ভয়াবহ দাবানলে হাজার হাজার হেক্টর জমি পুড়ে গেছে। অগ্নিনির্বাপক কর্মীরা শহুরে এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভাতে লড়াই করছেন। দাবানলের কারণে মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষের বাসস্থান ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

চিলির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মারের আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধারকারী দলগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য সংগ্রাম করছে।

দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে জাতির উদ্দেশে বলেছেন, ‘পরিস্থিতি সত্যিই খুব কঠিন।’

গ্রীষ্মের মাসগুলোতে চিলিতে দাবানল অস্বাভাবিক নয়। গত বছর রেকর্ড তাপপ্রবাহের কারণে প্রায় ২৭ জন মারা গিয়েছিল এবং ৪ লাখ হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘আজ দাবানলের এলাকা গত বছরের তুলনায় অনেক ছোট, (কিন্তু) এই সময়ে ক্ষতিগ্রস্ত হেক্টর সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’

শুক্রবার ও শনিবারের মধ্যে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা ৩০ হাজার থেকে বেড়ে ৪৩ হাজার হেক্টরে পৌঁছেছে।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কর্তৃপক্ষের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, কিছু সক্রিয় দাবানল শহরাঞ্চলের খুব কাছাকাছি ছড়িয়ে পড়ছে। এর ফলে মানুষ, বাড়িঘর ও পরিষেবাগুলো প্রভাবিত হওয়ার খুব উচ্চ ঝুঁকি সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...