Trending Now

চলচ্চিত্রে আসছেন প্রয়াত তারকা দম্পতি সোহেল-দিতির মেয়ে

Date:

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাণে আসছেন সোনালি যুগের তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির কন‌্যা লামিয়া চৌধুরী। তবে কোন সিনেমার মাধ্যমে রুপালি জগতে পরিচালক হিসেবে পা রাখবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে খবর প্রকাশ হয়েছে, ‘দিতি চাইতেন না, মেয়ে মিডিয়ায় আসুক। মায়ের প্রতি ভালোবাসা থেকে সেই লামিয়া মনে কষ্ট নিয়ে শুরু করতে যাচ্ছেন সিনেমা।’ এ খবর লামিয়ার দৃষ্টি এড়ায়নি। খবরটি দেখার পর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন লামিয়া।

স্ট্যাটাসের শুরুতে লামিয়া চৌধুরী লেখেন, ‘আমি আজকে একটা নিউজ আর্টিকেলে লেখা দেখলাম আমাকে নিয়ে হেডলাইন যে, আমি নাকি মনে কষ্ট নিয়ে সিনেমায় আসছি। এই মিস লিডিং হেডলাইন দেখে আমি মনে কষ্ট নিয়ে চলে গেলাম আমার মায়ের জন্মস্থান সোনার গাঁয়ে। সেখানে মায়ের লিচু বাগানের গাছে ঝাঁকে ঝাঁকে লিচু দেখে মন আবার ভালো হয়ে গেল।’

নির্মাতা হিসেবে রুপালি জগতে আসার তথ্য নিশ্চিত করে লামিয়া লেখেন, ‘এখন আসল বিষয়টা হচ্ছে যে, আমি অভিনেত্রী হিসেবে নয়, বরং একজন নির্মাতা হিসেবে আসছি। সঠিক সময় আরো বিস্তারিত জানতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...