Trending Now

চট্টগ্রামের সাবেক এডিসি ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ

Date:

বিশেষ প্রতিবেদন : চট্টগ্রাম মহানগর পুলিশের (প্রসিকিউশন শাখা) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় সাড়ে ১১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী সানোয়ার আহমেদ লাভলু।

পিপি সানোয়ার আহমেদ লাভলু জানান, ঘুষ দুর্নীতির মাধ্যমে এডিসি কামরুল হাসানের অর্জন করা ৯ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৪৪ টাকা এবং তার স্ত্রী সায়মা বেগমের ১ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ১৮৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, তাদের এই সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ চেয়ে আদালতে আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা দুদক, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এমরান হোসেন। আদালত আবেদন মঞ্জুর করে আজ আদেশ প্রদান করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...