Trending Now

ঘূর্ণিঝড় রেমাল: পশ্চিমবঙ্গের ৬ জেলায় ‘রেড অ্যালার্ট’

Date:

সংলাপ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে। কলকাতা আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (২৬ মে) সন্ধ্যার পর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

রোববার সকালে আলিপুর দপ্তর জানিয়েছে, সন্ধ্যার পর পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ আর বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে স্থলভাগের ওপর আঘাত হানতে পারে রেমাল। এসব এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। একপর্যায়ে তা বেড়ে ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় রেমালের কারণে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। তাই এসব এলাকায় সোমবার এবং মঙ্গলবারের জন্য রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় রেমালের কারণে কলকাতা বিমানবন্দরে ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বাতিল হয়েছে প্রায় ৪০০ ফ্লাইট। এর মধ্যে বহু আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।

রোববার এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে আজ রোববার দুপুর ১২টা থেকে আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত ২১ ঘণ্টা পরিষেবা বন্ধ ঘোষণা করেছে কলকাতা বিমানবন্দর।  

এছাড়া শিয়ালদহ দক্ষিণ এবং বারাসাত-হাসনাবাদ শাখায় রোববার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...