Trending Now

গৌরীপুরের পিতা পুত্র দুই ভাষা সৈনিকের কবর প্রথমবারের শ্রদ্ধা নিবেদন করলেন ইউএনও

Date:

আনোয়ার হোসেন শাহীন ঃ

ময়মনসিংহের গৌরীপুরে ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) পিতা পুত্র
দুই ভাষা সৈনিক মৌলভী আঃ ওয়াহেদ বোকাই নগরী ও ছেলে ভাষা সৈনিক আঃ কুদ্দুস বোকাইনগরী কবর এই প্রথম বার উপজেলা প্রশাসনের উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাতুল হাসান।

উপজেলার বোকাইনগরে কবরস্থানে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মৌলভী আঃ ওয়াহেদ বোকাই নগরী ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আঃ ওয়াদুদ বোকাই নগরী, লেখক গবেষক আনোয়ার হোসেন শাহীন,প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুলা আল আমিন, সাংবাদিক হুমায়ূন কবীর, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবিব হিরা,রিপোটার ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার কামরুল হাসান,ভাষা সৈনিক আঃ কুদ্দুস বোকাই নগরীর ছেলে আঃ ওয়াহাব বোকাইনগরী মনি,রফিক বোকাইনগরী,সাংবাদিক মাহফুজুর রহমান, রিপন প্রমূখ। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ আবু বকর।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাতুল হাসান বলেন, উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে কবর সংস্কার এর উদ্যোগ নেয়া হচ্ছে।

উল্লেখ্য,তৎকালীন পাকিস্থানী সরকার ১৫৪ ধারা জারি করলে, গৌরীপুরের নেতৃবৃন্দ ৫৪ ধারা ভেঙ্গে চোঙ্গা ফুকিয়ে বাংলা ভাষার সপক্ষে প্রচার পত্র, বিতরন, পথ সভা,সমাবেশ, বিক্ষোভ মিছিল করে। তাছারা ২৩ফেব্রয়ারী রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গৌরীপুর ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকে তীব্রতর করে জনমত গঠন করে। এ কারনে গৌরীপুরের ১৯ ভাষাসৈনিক নামে হুলিয়া জারি করে এর মধ্যে ভাষা সৈনিক কলকাতার এসেম্বলির সদস্য আঃ ওয়াহেদ বোকাই নগরী ও ভাষাসৈনিক আঃ কুদ্দুস বোকাইনগরী নাম ছিল। ২৮ ফেব্রয়ারী ভাষাসৈনিক হাতেম আলী মিয়া,খালেদুজ্জাম, আঃ কুদ্দুস বোকাইনগরীকে পুলিশ গ্রেফতার করে।দীর্ঘ ৯ মাস কারাভোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...