Trending Now

গোপালগঞ্জে ২৮ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

Date:

সংলাপ ডেস্ক : গোপালগঞ্জে ২৮ হাজার ২শ টাকার জাল নোটসহ লিপন মোল্লা (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ মে) রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত লিপন মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দিবাশুর গ্রামের মুনছুর মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আশুতোষ কুমার জানান, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় জাল টাকা দিয়ে কেনাকাটা করছিলেন লিপন মোল্লা। এ সময় সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে। খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তার কাছে থাকা ২৮ হাজার ২শ টাকার জাল নোট উদ্ধার করে।

আশুতোষ কুমার জানান, খুলনা থেকে ৬ হাজার টাকা দিয়ে ৩০ হাজার টাকার জাল নোট কিনে গোপালগঞ্জে এনে এসব জাল নোট বাজারে ছড়াচ্ছিলেন তিনি । এর আগেও তার বিরুদ্ধে জাল টাকা বেচা-কেনার অভিযোগ রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...