Trending Now

গুম: শেখ হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার লিখিত অভিযোগ

Date:

সংলাপ প্রতিবেদক

শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।

সোমবার সকালে তিনি এ অভিযোগ জমা দেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

অভিযোগে থাকা অপর আটজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগ দায়েরের সময় তার সঙ্গে ছিলেন নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ।

এর আগে গত ১৮ ডিসেম্বর মাইকেল চাকমা ট্রাইব্যুনালে মৌখিকভাবে অভিযোগ করেছিলেন, শেখ হাসিনাসহ কয়েকজন তাকে পাঁচ বছর গুম করে রেখেছিল।

সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে। এরপর তার কোনো হদিস মেলেনি পাঁচ বছর।

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাইকেল চাকমাকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কথিত বন্দিশালা ‘আয়নাঘর’ এ আটকে রাখা হয়েছিল।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর তার খোঁজ মেলে।

গত ৭ অগাস্ট এক বিবৃতিতে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা দাবি করেন, ওইদিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় মাইকেল চাকমাকে।

ইউপিডিএফের কেন্দ্রীয় সহসভাপতি নুতন কুমার চাকমা এক বিবৃতিতে বলেছিলেন, ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ সরকারের নির্দেশে মাইকেল চাকমাকে তুলে নিয়ে দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় বন্দি করে রাখা হয়।

মাইকেল চাকমাকে উদ্ধারের দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠন এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করে মাইকেল চাকমার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...