স্টাফ রিপোর্টার : গাজীপুরের গাছা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নব গঠিত গাজীপুর-৬ টঙ্গী পূর্ব, পশ্চিম, পুবাইল ও গাছা সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে গাজীপুর -৬ আসনের এমপি প্রার্থী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ আছর গাজীপুর সিটি করপোরেশনের ৩৪নং ওয়ার্ড আশরাফ মার্কেট এলাকার মাদ্রাসার সামনে স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান রাসেলের সভাপতিত্বে এবং গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমতিয়াজ মোষতবা খান তুষারের পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব গঠিত গাজীপুর -৬ আসনের এমপি পদপ্রার্থী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুর হক প্রধান সুবেল। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন এডঃ মোঃ আনোয়ার হোসেন, গাছা থানা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি সফি উল্লাহ সফি, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল আহম্মেদ, বিএনপি নেতা নাজিউর রহমান, কামরুল হাসান, গাছা থানা যবদল নেতা মোঃ সোহেল আহম্মেদ, মোঃ জসিম উদ্দিন মন্ডল, গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শামীম হোসেন, সাধারণ সম্পাদক আতিকুল রহমান খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন নবগঠিত গাজীপুর ৬ আসনের সংসদয় হিসাবে ক্লিন ইমেজের মানুষ, সৎ ও আদর্শবান নেতা মোঃ আরিফ হোসেন হাওলাদারকে তারা এমপি হিসেবে দেখতে চায়, দল-মত নির্বিশেষে আরিফ হোসেন হাওলাদার এর পক্ষে তারা কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।



