Trending Now

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

Date:

গাজীপুর সংবাদদাতা : বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এই দুই মহাসড়কে চলছে না দূরপাল্লার কোনো গাড়ি। এমনকি আঞ্চলিক পরিবহনের সংখ্যাও খুবই কম। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ বক্সে আগুন দিয়েছে। হাসপাতাল ও দোকানে ভাঙচুর চালিয়েছে। এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুরে অধিকাংশ কারখানা সাধারণ ছুটি দিয়েছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। গাজীপুর মহানগর নলজানী, চান্দ্রনা চৌরাস্তা, ভোগরা, বাসন সড়ক এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়ে আন্দোলন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি র‌্যাব ও বিজিবির টহল চলছে। 

অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও সফিপুর এলাকায় শ্রমিকরা মহাসড়ক বিক্ষোভ করে ভাঙচুর চালিয়েছে।  তারা সফিপুর তানহা হাসপাতাল ভাঙচুর করেছে৷ আগুন দিয়েছে সফিপুর পুলিশ বক্সে ও ইটপাটকেল নিক্ষেপ করেছে মৌচাক পুলিশ ফাঁড়িতে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেছে। মহাসড়কে আগুন জ্বালিয়েছে। দোকানপাট ও একটি হাসপাতাল ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...