Trending Now

গাজীপুরে দৈনিক সময়ের সন্ধানের সাংবাদিকের ওপর হামলা

Date:

গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সময়ের সন্ধানের নিজস্ব সংবাদদাতা মোঃশাহাদাত হোসেনের ওপর হামলা ঘটনার ঘটেছে।

উল্লেখ্য, গত ০১ অক্টোবর ২০২৪ ইং রোজ:মঙ্গলবার সকাল ১১.২০ মি. এর সময় গাজীপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে গণমাধ্যম কর্মী শাহাদাত হোসেনের উপর অতর্কিত হামলা করে।

বিবাদী ১। মোঃ হাবুল (৫৫), পিতা- মৃত কদম আলী, ২। জাহিদ হাসান (২৪), পিতা- মোঃ হাবুল, ৩। মোঃ আকাশ (২৩), পিতা- কবির হোসেন, ৪। মোঃমাহফুজ (২১), পিতা- জালাল উদ্দিন, ৫। মোঃ সাব্বির (২০), পিতা- সোহেল রানা, ৬। মাহফুজ মিয়া (২০),পিতা- শহিদুল ইসলাম, সর্ব সাং- গাজীপুর,থানা-শ্রীপুর, জেলা- গাজীপুর গণসহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদীগণ এলাকায় খুবই খারাপ, দাঙ্গাবাজ, বন দস্যু ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক।

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য শাহাদাত হোসেন ও দৈনিক সময়ের সন্ধানের গাজীপুর জেলা প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপরে পরিকল্পিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।এসময় তাঁকে বেধড়ক মারধর ও জখম করে।ঐ সময় আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিতে থাকিলে, বিবাদীরা আমাকে পরবর্তীতে সুযোগমত পাইলে জীবনে মারিয়া লাশগুম করিয়া ফেলিবে বলিয়া প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিয়া চলিয়া যায়।খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থল থেকে শাহাদাতকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে জখমের চিকিৎসা সহ ভর্তি রাখেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নালের আবেদীন এর সাথে সাংবাদিকরা দেখা করলে পর ওসি বলেন, ইতোমধ্যে আমি লিখিত অভিযোগ পেয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...