Trending Now

গজারিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১ আহত ২০

Date:

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পথচারী ছিলেন এবং বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে স্থানীয় হাইওয়ে পুলিশের সূত্র নিশ্চিত করেছে।

নিহতের নাম আবদুর রব (৬৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় দূর্ঘটনা কবলিত বাসটি কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। সকাল সাড়ে ৮ টার দিকে বাসটি গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পথচারীর মৃত্যু হয়। বাস খাদে পড়ে আহত হয় অন্তত ২০ জন। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, ঘটনার পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...