Trending Now

খুলনা-৪ সংসদীয় আসনে বেসরকারিভাবে আজিজুল বারী হেলাল বিজয়ী।

Date:

মোঃ শহিদুল ইসলাম

খুলনা-৪ (রূপসা- তেরখাদা- দিঘলিয়া) আসনের ১৪৪টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস কে আজিজুল বারী হেলাল বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন হলে বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানান, সব কেন্দ্রের ফল একত্রিত করে আনুষ্ঠানিক ঘোষণা পরে নির্বাচন কমিশন থেকে দেওয়া হবে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৭৮ হাজার ৪৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯৬৮ জন, নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচজন।

বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস কে আজিজুল বারী হেলাল পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯২ হাজার ৬৬৭ ভোট। এতে ধানের শীষ প্রতীক দেয়াল ঘড়ির চেয়ে ১২ হাজার ৬৭১ ভোটে এগিয়ে রয়েছে।

ফলে খুলনা-৪ আসনে এস কে আজিজুল বারী হেলাল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ফল ঘোষণাকে ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সার্বিকভাবে ভোটগ্রহণ ও গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...