সংলাপ প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে প্রিমিয়ার ব্যাংকের উপ-শাখায় প্রিমিয়ার ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার বিকাল ৪টায় কেক কাটার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করাহয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে খিলক্ষেত ডাচবাংলা উপ-শাখার ম্যানেজার তুষার আহমেদ খিলক্ষেত এনআরবি ব্যাংক উপ-শাখার ম্যানেজার হাবিবা শারমিন ছিদ্দিকি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যনেজিং ডিরেক্টর ইমরান ছিদ্দিকি রুবেল সহ প্রিমিয়ার ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীগন উপস্থিত ছিলেন।
প্রিমিয়ার ব্যাংকের খিলক্ষেত উপশাখার ম্যানেজার মামুনুর রহমান আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং ব্যাংকটি এই সুদীর্ঘ ২৫ বছরের পথচলায় গ্রাহকদের আগামীদিনের সহযোগিতা কামনা করেন। এসময় এই শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।



