Trending Now

ক্যান্টনমেন্টে গ্যাস লিকেজ থেকে আগুন, ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ

Date:

সংলাপ ডেস্ক: রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদী নামাপাড়ায় ওয়াসার সঞ্চালন লাইনে কাজ করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মো. মেহেদী (২৩), মো. জুয়েল(২১), মো.  দেলোয়ার হোসেন (২২), আব্দুল মমিন (২২) এবং মো. সিয়াম। এদের মধ্যে জুয়েল ৫ শতাংশ, দেলোয়ার ৮ শতাংশ, মমিন ২ শতাংশ, সিয়াম ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। 

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, আজ সকালে ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজন শ্রমিক আমাদের এখানে এসেছে। তাদের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

এ প্রসঙ্গে সুপারভাইজার আনিসুর রহমান বলেন, আমরা সবাই ওয়াসার শ্রমিক। সকালে ক্যান্টনমেন্ট মানিকদি নামাপাড়ার ইউসিবি চত্বরে মাটি খোড়ার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আমাদের পাঁচজন শ্রমিক দগ্ধ হয়। তারা  চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...