কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : আজ ১৩ নভেম্বর বুধবার নেত্রকোণার কেন্দুয়ার ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে শহীদ স্মৃতি বিদ্যা পীঠ নন্দিত কথা সাহিত্যিক বাংলা সাহিত্য জগতের সম্রাট ড.হুমায়ুন আহমেদ এর ৭৬তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ও কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ তদন্ত উমর কাইয়ুম।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যাপীঠে শিক্ষক মন্ডলী-শিক্ষার্থী ও হুমায়ুন আহমেদের ভক্তবৃন্দরা। পরে জন্মদিনের কেক কেটে সবাইকে জন্মদিন উদযাপন করতে দেখা যায়।



