Trending Now

কেন্দুয়ায় ড্রাগিস্ট এন্ড কেমিস্ট এসোসিয়েশনের নির্বাচনে যুবদল নেতা সভাপতি

Date:

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রায় ১৮ বছর পর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দুয়া বাজারের আল-মন ডায়াগনস্টিক সেন্টারে সাবেক কমিটির সদস্য ও কেমিস্টদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয় ।

নবগঠিত কমিটিতে বাঙালী মেডিকেলের স্বত্বাধিকারী মাসকা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ শাহজাহান বাঙালীকে সভাপতি ও মোঃ আল- মামুন খান আলামিনকে সাধারণ সম্পাদক পদে ৩ বছরের জন্যে নির্বাচন করা হয় ।

মোঃ শাহজাহান বাঙালী মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রহিম (মাস্টার) বাঙালীর পুত্র । মাসকা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তিনি। ২০০২ সাল থেকে এই ফার্মেসী ব্যবসার সাথে জড়িত আগের কমিটিতেও প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মোঃ আল- মামুন খান আলামিন চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে, ভাই ভাই মেডিকেল হলের মালিক ।

উক্ত কমিটির সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদককে ইলেকশন করতে হয়েছে জানা যায় । বিভিন্ন কারণে দীর্ঘ ১৮বছর নির্বাচন না হলেও সর্বশেষ ২০০৬ সালের মার্জিত গঠিত কমিটি বিলুপ্তির ফলে এই আংশিক কমিটি গঠন করা হয় । আলোচনায় কার্যকরী কমিটি, উপদেষ্টা মণ্ডলী ও অন্যান্যা সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলেন সভাপতি ।

মোঃ শাহজাহান বাঙালী আরো বলেন, আমরা এই কমিটির মাধ্যমে বাজারভিত্তিক কমিটি গঠন করবো । আমাদের যে কোন সমস্যা খুব দ্রুত সমাধান করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাবো এবং আশাকরি আপনাদের মাধ্যমে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন একটি মডেল সংগঠন হিসেবে গড়ে ওঠবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...