Trending Now

কেন্দুয়ায় কোটা সংস্কারের পক্ষে ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Date:

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় “বৈষম্য”-বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের পক্ষে ও তাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার (১৬জুলাই) বেলা আনুমানিক ২টা ২০ মিনিটে সাধারণ ছাত্রদের উদ্যোগে কেন্দুয়া সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে কেন্দুয়া মধ্য বাজার শেষ হয় প্রায় ৫০-৬০ জনের বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া মধ্য বাজার পৌঁছালে সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে কয়েকজন বাধা দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের ।
কেন্দুয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের ছাত্র দিলসাদ নাসিম প্লাবন এবং কেন্দুয়া সরকারী কলেজের ছাত্র আরমানুল হক সিয়াম,ইমন ও ইভুর সমন্বয়ে দেশব্যাপী বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ ও বাস্তবায়নে বিক্ষোভ মিছিলটি হয় ।

দিলসাদ নাসিম প্লাবন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটি করছিলাম কিন্তু পথিমধ্যে সাবেক ছাত্রলীগ নেতা দুলন, আওয়ামীযুবলীগ নেতা ফরিদ ও মোরাররফ সহ কয়েকজন বাধা দেয়,অশ্লীল ভাষায় গালিগালাজ, হিংস্র ও শারীরিকভাবে আমাদের উপর চড়াও হয়।
আমরা সব সময় নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের সাথে আছি ।

এ বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন তালুকদার দুলনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...