কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ
(২৬ অক্টোবর) শনিবার দুপুরে কেন্দুয়া-মদন সড়কের বাড়রী বড়তলা এলাকায় এক অটোচালকের হাত-পা বাঁধা মুখে কষ্টেপ দেয়া মৃতদেহ উদ্ধার করেছে মদন থানা পুলিশ।
নিহত ব্যক্তি জসিম উদ্দিন (৪৫), পিতা জাফরখান। তিনি কেন্দুয়া পৌরসভাধীন টেঙ্গুরী গ্রামের বাসিন্দা ছিলেন, তার স্থায়ী ঠিকানা মদন উপজেলার চত্তকোণা-ফতেপুর ।
জসিম উদ্দিন পেশায় একজন অটোচালক। স্থানীয়রা জানান, গতকাল থেকে তার কোনো হদিছ ছিলনা। অটো নিয়ে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দুপুরে বাড়রী বড়তলা রোডের পাশে তার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মদন থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া গেছে ।
এ বিষয়ে নিহতের ভগ্নিপতি কামরুল ইসলাম বলেন,জসিম উদ্দিন কিছু দিন আগে থেকে একটি অটোরিক্সা কিনে চালাতেন । শুক্রবার রাতে ভাড়া নিয়ে চলে যায় । রাতে বাড়ি ফিরেনি দুপুর বেলায় খবর পাই।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



