Trending Now

কুমিল্লায় জোরপূর্বক এতিমখানার ধান লুটের অভিযোগ

Date:

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার শিকচাইল গ্রামের আব্দুল হামিদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার জন্য রক্ষিত ২৫০ মন ধান লুট করার অভিযোগ উঠেছে। 

জানা গেছে, মাদ্রাসার নিজস্ব জমি এবং সারা বছর মানুষের থেকে দান-খয়রাত থেকে পাওয়া ধান একই গ্রামের আলী আকবরের নেতৃত্বে লুট করার চেষ্টা করছে। এটি নিয়ে মাদ্রাসার কেয়ারটেকার কবির হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ করলে ধান নিতে পারেনি লুটকারীরা। এ বিষয়ে যথাসময়ে পুলিশের হস্তক্ষেপ হওয়াতে লুট করা থেকে পেছনে হটে তারা। 

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মতিন নামের একজন আমেরিকান প্রবাসী মাদ্রাসা দুটি প্রতিষ্ঠা করেন প্রায় ২০ বছর আগে। তার পিতার নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা দুটির মোতওয়াল্লি হিসেবে আমেরিকা প্রবাসী আব্দুল মতিন মাদ্রাসার যাবতীয় ব্যয় বহন করছেন। এর বাইরে স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরাও মাদ্রাসাগুলোতে নিয়মিত দান-অনুদান দিয়ে থাকেন। প্রবাসী আবদুল মতিনের নিজের জমির ধান এবং অনুদান হিসেবে পাওয়া ধান লুটের নিয়ে যাওয়ার চেষ্টা করে একই গ্রামের আলী আকবর, মাকসুদুর রহমান, খালেদ মাহমুদ, ডা. ফারুক, রফিকুল ইসলাম ও জামাল উদ্দিনের নেতৃত্বে কয়েকজন। প্রবাসী মতিনের সাথে উল্লেখিত ব্যক্তিদের পারিবারিক বিরোধের প্রতিশোধ নিতেই মাদ্রাসার ধান নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশের হস্তক্ষেপে ধানগুলো নিতে পারলেও মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে তারা। 

প্রবাসী মতিনের কেয়ারটেকার কবিরের অভিযোগ, তার মালিকের ধানক্ষেতের ফসল নষ্ট করাসহ মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ভয়ভীতি দেখাচ্ছে অভিযুক্তরা। এ বিষয়ে আমি মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছি। আসামিরা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। ধান নিয়ে যাওয়ার চেষ্টা আবারও করতে পারে বলে আমি ভয়ে আছি। আমি আসামিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।

এ বিষয় মনোহরগঞ্জে থানার ওসি সফিউল আলম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তবে এখানে এ ঘটনাকে নিয়ে দুই অভিযোগ আমরা পেয়েছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।  সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...