পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
শৈশবের স্মৃতিবিজড়িত প্রিয় আঙিনায় পুরনো সহপাঠী আর শিক্ষকদের সান্নিধ্যে এক আবেগঘন মিলনমেলায় মিলিত হয়েছিলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী কাপাশিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা।
‘প্রাণের টানে শিকড়ের সন্ধানে’— এই প্রতিপাদ্যকে ধারণ করে ২৯ রমজান মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘৫ম বার্ষিক পুনর্মিলনী ও ইফতার মাহফিল’।
মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সুপারিন্টেন্ডেন্ট হাফেজ মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাদ্রাসার প্রাক্তন ছাত্র ইমরান ছিদ্দিকি রুবেল ।আরো উপস্থিত ছিলেন সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম, আব্দুল কুদ্দুছ, আঃ লতিফ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল কবীর, মাওলানা শাহাদাত আলী, আমিনুল ইসলাম দুলাল, মিরাশ উদ্দিন, ফজলুল হক তারা মিয়া, ইউনিয়ন ভূমি উপসহকারী রেজাউল করিম, আবুবকর, জাহাঙ্গীর আলম, ওলি মাহমুদ সহ দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।সভায় স্মৃতিকাতর বক্তব্য রাখতে গিয়ে ইমরান সিদ্দিকী রুবেল বলেন, “শিক্ষাজীবনের এই প্রাঙ্গণ আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ কর্মব্যস্ত প্রাত্যহিকতায় আমরা বিচ্ছিন্ন হয়ে পড়লেও এই মিলনমেলা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে নতুন করে প্রাণবন্ত করেছে। প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও সামাজিক কল্যাণে প্রাক্তন শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ প্রয়াস আগামীতেও অব্যাহত রাখা প্রয়োজন।”
আয়োজক কমিটির আহ্বায়ক ওমর ফারুক উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রিয় শিক্ষকদের সান্নিধ্য ও সহপাঠীদের মিলনমেলা প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। স্মৃতিচারণ, আড্ডা ও কুশল বিনিময়ের পর অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সম্মিলিতভাবে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে এবং প্রতিষ্ঠানের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীরা একযোগে কাজ করে যাবেন।



