Trending Now

কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাপা, দাবি নেতাদের

Date:

সংলাপ ডেস্ক : গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে বলে দাবি করেছেন দলটির নেতারা। দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তারা। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে এক সভায় এ মন্তব্য করেন দলটির নেতারা।

গোলাম মোহাম্মদ কাদেরের সমর্থক নেতারা বলেছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। আবার যারা ষড়যন্ত্র করবে, তারাও অস্তিত্বহীন হয়ে পড়বে। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। বুকের রক্ত দিয়ে হলেও জাতীয় পার্টিকে রক্ষা করবেন তৃণমূল নেতাকর্মীরা।

তারা আরও বলেন, যারা নির্বাচনই করেনি, তারাও নির্বাচন নিয়ে কথা বলেন। আসলে, জাতীয় পার্টিকে পেছন থেকে ছুরিকাঘাত করতেই তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। যারা জাতীয় পার্টির কেউ না, তাদের সাথেও বৈঠক করছে ষড়যন্ত্রকারীরা। যাদের এখতিয়ার নেই, তারা পার্টির নামে সভা ডেকে জাতীয় পার্টির কোনো ক্ষতি করতে পারবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এরশাদের সৈনিকরা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। যারা দলের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তারা।

সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, সম্পাদকমণ্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, জামাল উদ্দিন, নুরুল হক নুরু, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, মীর সামছুল আলম লিপ্টন, ইসারুহুল্লাহ আসিফ, কেন্দ্রীয় সদস্য আবু নাসের বাদল, মো. আলমগীর হোসেন, আনোয়ার হোসেন খান শান্ত, অর্ণব চৌধুরী, আল আমিন সরকার, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের ঢাকা দক্ষিণের সভাপতি মো. ইউসুফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...