Trending Now

কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Date:

সংলাপ ডেস্ক

আগামীকাল মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়াকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাচ্ছেন কাতারের আমির তামিম বিন হাম্মাদ আল থানি। এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা আছে।

সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।

ডা. জাহিদ হোসেন জানান, লন্ডনে বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হবে তাকে। এরপর তার চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তিনি বলেন, ‘লন্ডনে পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছেলে তারেক রহমান ও পুত্রবধূ  জুবাইদা রহমান। তারাই তাকে লন্ডন হসপিটাল নামে একটি পুরোনো হাসপাতালে নিয়ে যাবেন এবং ভর্তি করাবেন। এরপর সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন। ওই পরামর্শের ভিত্তিতে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু হবে।’

খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের ৬ চিকিৎসক ও তার কর্মকর্তাসহ আরও অনেকে যাচ্ছেন বলে জানান ডা. জাহিদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...