Trending Now

এসপি তানভীর সারদা থেকে আটক করেছে

Date:

সংলাপ প্রতিবেদক

সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) তানভীর সালেহীন ইমনকে আটক করে ঢাকায় নিয়ে গেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।

মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয় বলে রাজশাহীর কর্মকর্তারা জানিয়েছেন।

জুলাই অভ্যুত্থানের সময় তানভীর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (হেডকোয়ার্টার ও অ্যাডমিন) হিসেবে কর্মরত ছিলেন। সরকার পরিবর্তনের পর তাকে রাজশাহীতে পাঠানো হয়।

পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান বুধবার বলেন, “গতরাতে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন, কী অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে তা জানা নেই। শুধু আমাদের ডিবি পুলিশের একটি দল তাদের সহযোগিতা করেছে।”

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “এ বিষয়ে আমার কাছে এখনো কোনো আপডেট নেই।”

বিসিএস ২৮ ব্যাচের কর্মকর্তা তানভীরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা মো. ইকবাল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...