Trending Now

এভাবে অবসর নেওয়া আমার স্বপ্ন ছিল: ডি মারিয়া

Date:

ক্রিড়া ডেস্ক : গেল বছরের নভেম্বরে অ্যাঞ্জেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছিলেন। তখন বলেছিলেন ২০২৪ কোপা আমেরিকা খেলে তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চান।

আজ সোমবার (১৫ জুলাই, ২০২৪) সকালে কোপা আমেরিকার রেকর্ড ১৬তম শিরোপা জিতে অবসরে গিয়েছেন এই মিডফিল্ডার। অতিরিক্ত সময়ে ১১২ মিনিটের মাথায় লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতার পর ডি মারিয়া বলেন, ‘জাতীয় দল থেকে ঠিক এভাবে অবসর নেওয়া আমার স্বপ্ন ছিল। আর্জেন্টিনা আমার দেশ, আমার ভালোবাসা। ধন্যবাদ।’

৩৬ বছর বয়সী ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে চারটি বিশ্বকাপ (২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২) খেলেন। ২০১৪ সালে রানার্স-আপ হওয়ার পর ২০২২ সালে জিতেন শিরোপা।

এছাড়া ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকায় রানার্স-আপ ও ২০২১ সালে হয়েছিলেন চ্যাম্পিয়ন। এরপর ২০২৪ কোপা আমেরিকায়ও জিতলেন শিরোপা।

তারও আগে ২০০৭ সালে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ দলের যুব বিশ্বকাপ খেলেছিলেন এবং শিরোপা জিতেছিলেন। ২০০৮ সালে খেলেছিলেন অলিম্পিক গেমসে। ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন স্বর্ণপদক। এছাড়া কোপা ও ইউরোর চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত ফাইনালসিমারও শিরোপা জিতেন তিনি।

২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল তার। এরপর আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৫ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৩১টি। অ্যাসিস্ট করেন ৩২টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...