Trending Now

এবার শক্তিশালী অস্ত্র দিয়ে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

Date:

ডেস্ক রিপোর্ট : আগে ব্যবহৃত হয়নি এমন অস্ত্র দিয়ে ইসরায়েলের ওপর ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশের পর এই প্রস্তুতির খবর এলো। আগামী কয়েকদিনের মধ্যে এই হামলা হতে পারে।

ইরানি ও আরব কর্মকর্তাদের কয়েকটি সূত্র মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, আগের দুটি হামলায় ব্যবহৃত হয়নি এমন শক্তিশালী ওয়ারহেড এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করবে ইরান।

একজন মিশরীয় কর্মকর্তা দ্য জার্নালকে বলেছেন, তেহরান কায়রোকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছে যে, ২৬ অক্টোবর ইরানের ওপর ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়া আগের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেয়ে ‘শক্তিশালী হবে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, একজন ইরানি কর্মকর্তা বলেছেন, যেহেতু তাদের সামরিক বাহিনীর চারজন সৈন্য এবং একজন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে, তাই প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে।

কর্মকর্তা বলেছেন, আক্রমণটি ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হবে। হামলা চালাতে ইরাকে ভূখণ্ড ব্যবহার করা হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বার্তা দিয়েছে, তারা যদি ইসরায়েলে ফের হামলা চালায় তাহলে এবার ইসরায়েলকে তারা আটকাতে পারবে না। অর্থাৎ ইসরায়েলের নতুন পাল্টা জবাব হবে অনেক বড়। তারা ইরানের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...