Trending Now

এফডিসিতে দুই দলের হট্টগোল

Date:

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দুই দলের মধ্যে হট্টগোল হয়েছে। আজ এফডিসির ব্যবস্থাপকের  কার্যালয়ে সভা ডাকা হয়। সভা শুরুর আগেই নির্মাতা সায়মন তারিক এবং এফডিসির স্টাফ হান্নান মজুমদারের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে এফডিসির ব্যবস্থাপক এবং সিনিয়দের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলে সভা শুরু হয়।  

সভায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক হেলাল খান, শাহীন সুমন, বদিউল আলম খোকন, শামসুল আলম, অভিনেতা ডিএ তায়েবসহ অনেকে। কিন্তু সভা চলাকালে এফডিসির প্রশাস ভবনের সামনে পুনরায় হট্টগোল শুরু হয়। ম্যানেজার নজরুল এবং নির্মাতা শ্যামের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হলে এফডিসির পরিবেশ পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় এফডিসির নির্মাতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। 

ব্যবস্থাপকের কার্যালয়ে প্রবেশ করা নিয়ে হট্টগোলের সূচনা বলে জানা গেছে।

নির্মাতা সায়মন তারিক জানান, প্রযোজক সমিতির সামনে কিছু লোক দুপুরের খাবার খাচ্ছিলেন। এফডিসির স্টাফ হান্নান আমার কাছে জানতে চায়- আমি কার অনুমতি নিয়ে এখানে খাওয়াচ্ছি? এই বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। তবে বিষয়টি বেশি দূর গড়ায়নি।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...