Trending Now

এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা

Date:

ডেস্ক রিপোর্ট : এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (৪ আগস্ট) দুপুর ১১টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে সমবেত হন। পরে একটি মিছিল নিয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী স্কুল, কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। 

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ  মানুষ বিক্ষোভ করছেন। সাভার-আশুলিয়া থেকে আসা আন্দোলনকারীদের প্রত্যেকের হাতেই লাঠিসোঁটা দেখা গেছে। এতে করে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার বাহনগুলো চালু রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত রয়েছে।

অবরোধ চলাকালে তারা ‘দফা এক দাবি এক, স্বৈরাচার নিপাত যাক’, ‘এক দুই তিন চার, খুনি হাসিনা গদি ছাড়’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র-জনতা জেগেছে’, ‘আমার ভাই কবরে, পুলিশ কেনো বাইরে’ প্রভৃতি স্লোগান দেন।

জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। গণভবন জনগণের ভবন, স্বৈরাচারির অবস্থান সেখানে হবে না। আমরা জনগণকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি। জনগণকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি।

তৌহিদ মোহাম্মদ সিয়াম নামে আরেক সমন্বয়ক বলেন, জাহাঙ্গীরনগরে আজকে অন্তত ২০ হাজার লোকের সমাগম হয়েছে। সবার চোখে-মুখে মুক্তির ছাপ লক্ষ করছি। ছাত্র-জনতার বিজয় সুনিশ্চিত। 

এর আগে, শনিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...