Trending Now

এইডিস নিয়ন্ত্রণ: ডিএনসিসি প্রশাসকের বক্তব্য নাকচ করলো সেনাবাহিনী

Date:

সংলাপ ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এইডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করবে— ডিএনসিসি প্রশাসকের এমন বক্তব্য নাকচ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ ধরনের কার্যক্রমে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই।

এর আগে সোমবার সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একই বক্তব্য দিয়েছিলেন কর্নেল শফিকুল ইসলাম।

গত ২২ এপ্রিল নগর ভবনে এক ব্রিফিংয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “ঢাকা উত্তরে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম ঠিকাদারকে দিয়ে করানো হচ্ছে। সে অবস্থান থেকে সরে এসেছে ডিএনসিসি। এখন থেকে সেনাবাহিনী মশা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে।”

তার ওই বক্তব্যের বিষয়ে আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে বলছে, সম্প্রতি সংবাদমাধ্যমে আসা এক বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক বলেছেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও এইডিস মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে।

“সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই।”

বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ ধরনের কার্যক্রম (মশক নিধন- বর্জ্য ব্যবস্থাপনা) পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব দেওয়ায় যৈৗক্তিক বলে মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...