Trending Now

‘এই চিঠি চাটুকারিতার মধ্যে পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য’

Date:

বিনোদন ডেস্ক : অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে বছরজুড়েই আলোচনায় থাকতে দেখা যায়। সরকারি প্লট চেয়ে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন তিনি। ওই সময়েই চিঠিটি প্রকাশ্যে এসেছিল। শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে লেখা সেই চিঠি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ায় তোপের মুখে পড়েছেন জয়।

সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মুখ খুললেন জয়। এ অভিনেতা বলেন, “আলো আসবেই’ গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন! সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩-এ ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্তা করছেন।’

চিঠিতে চাটুকারিতা করেছেন, তা স্বীকার করে জয় বলেন, ‘অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না! আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভালো থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।’

অভিনেতার চেয়ে এখন উপস্থাপক হিসেবেই বেশি পরিচিত শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে চ্যানেল আই-এর ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...