Trending Now

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত: সাংবাদিক মহলে শোকের ছায়া

Date:

সংলাপ রিপোর্ট

রাজধানীর উত্তরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই পেশাদার সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন— দৈনিক ‘প্রাণের বাংলাদেশ’-এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং ‘সংবাদ দিগন্ত’-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর রাতে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে পেশাগত কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত করতে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী কাজ শুরু করেছে।

নিহত দুই সাংবাদিকই উত্তরা কেন্দ্রিক সাংবাদিকতায় অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন। জানা গেছে, আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচন (২০২৬-২৮)-এ শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে (ব্যালট নম্বর-১৮) এবং রবিউল আলম রাজু সমাজ কল্যাণ সম্পাদক পদে (ব্যালট নম্বর-২২) প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আগামী ১৮ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের মাত্র দুদিন আগে এই দুই তরুণ উদীয়মান সাংবাদিকের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে গণমাধ্যমকর্মী ও উত্তরা প্রেস ক্লাব সদস্যদের মাঝে গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে। নিহতদের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী বাস চালককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দৈনিক সংলাপ-এর গভীর শোক প্রকাশ

দুই সাংবাদিকের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখ ও গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক প্রকাশক ইমরান ছিদ্দিকি রুবেল ।

এক শোকবার্তায় দৈনিক সংলাপ সম্পাদক বলেন, “মো. রবিউল আলম রাজু এবং শাকিবুল হাসানের মতো দুজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকের এভাবে অকালে চলে যাওয়া গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

ইমরান ছিদ্দিকি রুবেল মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই দুর্ঘটনার জন্য দায়ী বাস ও চালককে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য...

আল-আরাফাহ ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরল পুরনো উদ্যোক্তাদের হাতে, পর্ষদে যুক্ত হলেন ১৪ জন

অর্থনৈতিক প্রতিবেদক, দৈনিক সংলাপ ঢাকা: সংকটে পড়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক...