Trending Now

ইসলামী ব্যাংকে উত্তেজনা, গোলাগুলি

Date:

ডেস্ক রিপোর্ট : বেশ কয়েকদিন ধরে ইসলামী ব্যাংকে উত্তেজনা বিরাজ করছে। চলমান পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করছেন। এর ধারবাহিকতায় রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে রোববার (১১ আগস্ট) সকাল থেকে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নানা দাবিতে বিক্ষোভ শুরু করেন। এরমধ্যে সকাল সাড়ে ১০টায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ইসলামী ব্যাংক কর্মকর্তারা জানান, দুর্বৃত্তদের গুলিতে ইসলামী ব্যাংকের নিরাপত্তা শাখার শফিউল্লাহ সরদার, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ ৫ কর্মকর্তা আহত হয়েছেন। বিক্ষোভ চলাকালে এস আলমের ভাড়াটে লোকজন এসব করেছেন বলে কর্মকর্তারা দাবি করেন। ইসলামী ব্যাংকে আন্দোলনরত কর্মীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তারা। এতে দিলকুশা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এস আলমের বিপক্ষে একটি পক্ষ বিক্ষোভ করছে। কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী পদত্যাগ করেছেন। ব্যাংকের আরেক ডিএমডি রেজাউর রহমানকে মারধর করেছে আইবিবিএলের লোকজন। আজও বিক্ষোভ শুরু হলে গুলাগুলির ঘটনা ঘটে।  

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠাকালে এই বেসরকারি ব্যাংকের ৭০ শতাংশ পুঁজি জোগান দিয়েছিলেন বিদেশিরা। আওয়ামী লীগ সরকারের আমলে এস আলাম গ্রুপ ব্যাংকটি নিয়ন্ত্রণে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...