Trending Now

ইসলামাবাদ ঘিরে ফেলেছে ইমরান খানের সমর্থকরা

Date:

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ চার দিক থেকে ঘিরে ফেলেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। রাজধানীতের প্রবেশের সব পথ অবরুদ্ধ করে দিলেও তা ডিঙিযে এগিয়ে যাচ্ছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ পিটিআই এর নেতাকর্মীরা।

সব প্রদেশ থেকে লাখ লাখ মানুষ আর হাজার হাজার গাড়ি এখন ইসলামাবাদের প্রবেশদ্বারের মুখে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। ইমরান খানের মুক্তি দাবির সঙ্গে তাদের মুখে উচ্চারিত হচ্ছে সরকারের পদত্যাগের কথাও।

২৪ নভেম্বর ‘মার্চ টু ইসলামাবাদ’ ঘোষণা করে ইসলামাবাদের অভিমুখে যাত্রা শুরু করে ইমরান খানের সমর্থকরা। পথে পথে বাধা দেওয়া সেই যাত্রা ধীর হলেও সারা রাত পিটিআই সমর্থকরা রাস্তাতেই কাটিয়ে আবার সকাল থেকে যাত্রা শুরু করেছেন।

২৫ নভেম্বর ইমরান খানের সমর্থকরা হাজার হাজার গাড়ি নিয়ে পৌঁছে গেছেন ইসলামাবাদের প্রবেশ দ্বারে। তারা সব ব্যারিডেক ভেঙে ভেতরে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের রুখে দিতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। ফলে দুই পক্ষের মধ্যে সংঘাতের শঙ্কা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকদের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদের পার্লামেন্টের ভবন এলাকার ‘রেড জোন’ এর খুব কাছাকাছি চলে এসেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।

গান্দাপুরের সঙ্গে যোগ দিয়েছেন ইরমান খানের স্ত্রী বুশরা বিবি। তিনি পথে পথে বক্তব্য দিচ্ছেন, আর বলছেন, ইমরান খানের মুক্তি নয়, আমরা পাকিস্তানের মুক্তির জন্য পথে নেমেছি। আমরা দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।

পাঞ্জাবের বিভিন্ন শহর থেকে মার্চ করে ইসলামাবাদে প্রবেশের চেষ্টা করছে লাখ লাখ বিক্ষোভকারী। তারা সরকার পতন চায়, পথে পথে স্লোগান ও মিছিলে মুখরিত করে সামনে এগিয়ে আসছে তারা।

নওয়াজ শরিফের ছোট ভাই ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কড়া হুঁশিয়ারি দিয়েছে ইমরান খানের সমর্থকদের বলে দিয়েছেন, বিক্ষোভকারীদের ইসলামাবাদের প্রবেশ করতে দেওয়া হবে না। 

শুধু ইসলামবাদা নয়, পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তরের অবস্থান যে রাওয়ালপিডিন্ডতে, সেখানেও নিরাপত্তা জোরদার করে প্রবেশের সব পথে ব্যারিকেড দেওয়া হয়েছে।

ইমরান খানের সমর্থকরা জীবনের বিনিময়ে হলেও ইসলামাবাদে প্রবেশের অঙ্গীকার ব্যক্ত করেছে, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইসলামাবাদের প্রবেশের সব পথে এখন ইমরান খানের সমর্থকরা অবস্থান করছেন। দেখার বিষয়, প্রধানমন্ত্রী শাহবাজা শরিফ ও তার দল পাকিস্তান মুসলিম লীগ এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...