Trending Now

ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

Date:

সংলাপ প্রতিবেদক

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে তাকে এ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সরকারপ্রধান।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে চিঠি দিয়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান ইউনূস।

চিঠির বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রধান উপদেষ্টা মাস্ককে বলেছেন, এ সফর তাকে বাংলাদেশের তরুণ-তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে, যারা এগিয়ে থাকা এ প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবেন।”

ইউনূস বলেন, “একটি উন্নত ভবিষ্যত গড়ার যে অভিন্ন লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে আসুন আমরা একসঙ্গে কাজ করি।

তিনি বলেন, স্টারলিংকের ইন্টারনেট সংযোগ বাংলাদেশে কাঠামোতে রূপান্তরমূলক পরিবর্তন, বিশেষ করে তরুণদের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে এটি বড় রূপান্তর ঘটাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী ড. খলিলুর রহমানকে এ বিষয়ে স্পেসএক্সের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বলেছেন, যেন আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশে এ পরিষেবা চালু করা সম্ভব হয়।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বাংলাদেশে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...