Trending Now

ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলা

Date:

সংলাপ ডেস্ক : হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ইয়েমেনের লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাহের উত্তরে আল-জাবানাহ এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, বুধবার গভীর রাতে হুতি নিয়ন্ত্রিত ওই এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পর পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য।

হুতিরা ঘোষণা করেছে, তারা বুধবার রাতে এডেন উপসাগরে একটি মার্কিন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা সরাসরি জাহাজটিকে আঘাত করেছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গত কয়েক মাস ধরে ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায় চলতি মাসের শুরুর দিকে হুতিদের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। 

হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বুধবার রাতে এক বিবৃতিতে মার্কিন-ব্রিটিশ অব্যাহত হামলা মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছেন। হুতি এলাকাগুলোকে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত মার্কিন এবং ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ ও যুদ্ধজাহাজকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েল-সংযুক্ত জাহাজের ওপর আক্রমণ অব্যাহত থাকবে।

লোহিত সাগরে অবস্থানরত মার্কিন-ব্রিটিশ সামুদ্রিক জোট বলছে, ইয়েমেনে তাদের হামলার লক্ষ্য হুতিদের সামরিক সক্ষমতা হ্রাস করা। বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিদের আক্রমণ চালিয়ে যাওয়া থেকে তাদের বাধা দেওয়া।

২০১৪ সালের শেষের দিকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী সানা এবং কৌশলগত লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাহসহ উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ হুতি গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। গত মাসে, মার্কিন যুক্তরাষ্ট্র হুতি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...