Trending Now

ইমরান, পূজা ও দীঘি এবার একসঙ্গে

Date:

বিনোদন প্রতিবেদক : টানা ৫ বছর পর নতুন গান প্রকাশ্যে এলো জনপ্রিয় জুটি ইমরান-পূজার গানচিত্র। যে গানের মাধ্যমে প্রথমবার ইমরানের মিউজিক ভিডিওতে কাজ করলেন নায়িকা দীঘি। ‘চোখে চোখে’ নামের এই গানটি অন্তর্জালে প্রকাশ হয়েছে ৭ নভেম্বর সন্ধ্যায়, সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ব্যয়বহুল এই রোমান্টিক গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। তার আগে গানটি লিখেছেন ভারতের পীযুষ দাস আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। অন্যদিকে ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী। গানচিত্রটি প্রকাশের পর দারুণ প্রশংসা মিলছে তিন তারকার ভক্তদের পক্ষ থেকে। অনেকেই বলছেন, এমন রোম্যান্টিক গান ও ভিডিও এখন আর সচরাচর দেখা যায় না।

ইমরান বলেন, ‘অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটি গান। তার সঙ্গে ভিডিওটাও চমৎকার হয়েছে। এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়েছি। সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুব হ্যাপি। এরজন্য ধন্যবাদ দিতে চাই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ও এর কর্ণধার পাপ্পু ভাইকে। আশা করছি আমরা সামনেও এমন প্রজেক্ট করবো।’

এদিকে নায়িকা দীঘি বলেন, ‘গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ইমরান ভাইয়ের সাথে আমার এটাই প্রথম কাজ। প্রথম কাজেই দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি সবার গানটা খুব ভালো লাগবে।’

এদিকে গানের অন্য শিল্পী পূজা বলেন, ‘ইমরান ভাইয়ের সাথে প্রায় ৫ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...