Trending Now

ইন্ডাস্ট্রি চাঙ্গা রাখতে এখনো কাজ করে যাচ্ছি -অপু

Date:

বিনোদন ডেস্ক : শনিবার বিকেলে রাজধানীর আফতাব নগরে ‘ট্রাপ’ সিনেমা নিয়ে সম্মেলনে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

নিজের কাজ নিয়ে অপু বলেন, ‘যারা আমাকে পছন্দ করে না তাদের কাছে তো আমার কোনো কাজই ভালো না। আমার কাজ একজন মানুষ কীভাবে নিচ্ছে সেটার দেখার সময় বা মানসিকতা আমার নেই। আমি কি কাজ করছি সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। ইন্ডাস্ট্রিকে চাঙ্গা রাখতে এখনো আমি কাজ করে যাচ্ছি। সেটা আপনারা দেখেছেন। বিগত দুই বছর ধরে আপনারা কি লিড করছেন। সেটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম।’

  • অপু বিশ্বাস বলেন, ‘ট্র্যাপ ছবিটি আপনি আপনার গার্লফেন্ড, বন্ধু, স্ত্রী, বোন অথবা সহকর্মী, সহপাঠীদের নিয়ে হলে গিয়ে দেখুন। যুগ যত ডিজিট্যাল আর প্রযুক্তি নির্ভর হচ্ছে জনজীবনে প্রযুক্তিগত সমস্যাও বাড়ছে। এই মুভিতে তেমনি সোশ্যাল ট্র্যাপ নিয়ে নির্মিত। আপনাদের ভালো লাগবে। ছবিতে অনেক ইনফরমেশন পাবেন এবং ও সহজ কীভাবে নিজেকে এ ধরনের ট্র্যাপ থেকে মুক্ত রাখবেন সেই মেসেজ পাবেন।’

এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তিনি বলেন, ‘প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘ট্র্যাপ’।’

আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে দ্বীন ইসলাম পরিচালিত ‘ট্রাপ’। এতে আরও করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...