Trending Now

আশুলিয়ায় দূর্ঘটনার হাত থেকে বাঁচলেন মোটরসাইকেল আরোহী

Date:

বিপ্লব শেখ: ঢাকার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা আব্দুল্লাহপুর থেকে বাইপাইল হয়ে রপ্তানি ও শ্রীপুর পর্যন্ত হাইওয়ে রাস্তার উপর দিয়ে নির্মাণাধীন এলিভেটেড রাস্তার চলমান কাজগুলোর সঠিকভাবে নিরাপদ বেষ্টনী বা বিপদ জনক চিহ্ন না থাকায় রাস্তার পাশদিয়ে যাওয়ার সময় নির্মাণাধীন কাজের কিছু অংশ ভেঙে পড়ে এক মোটরসাইকেল আরোহী (সংবাদকর্মী) ইমরান খান এর উপর। তাঁর মাথায় হেলমেট থাকায় অল্পের জন্যে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন তিনি।

তার জায়গায় হেলমেট বিহীন অন্য কোনো পথচারী বা যাত্রীসহ রিক্সা চালক কেউ থাকলে, তাদের অবস্থা হয়তোবা মর্মান্তিক রূপ নিতো বলে জানান ওই মোটরসাইকেল আরোহী ।

রবিবার (৩০’শে জুন) আশুলিয়ার ভাদাইল হইতে রাত আনুমানিক ১১.৩০ মিনিট এর দিকে পল্লী বিদ্যুৎ তাঁর নিজ বাসায় যাওয়ার পথে ইপিজেড এলাকায় এঘটনা ঘটে।

জননিরাপত্তার স্বার্থে আশুলিয়ার ব্যস্ততম জায়গা ও ঘনবসতি ডিইপিজেট এলাকাসহ নির্মাণাধীন সকল জায়গাতেই এলিভেটেড কাজে নিয়োজিত দায়িত্বরত উর্ধতন কর্মকর্তাদেরকে দ্রুত নিরাপদ বেষ্টনী বা বিপদ জনক সিগনাল চিহ্ন/সতর্ক দিয়ে নির্মাণাধীন কাজ করার জন্য অনুরোধ জানান সাধারণ জণগণ।

এবিষয়ে আশুলিয়া থানার এ এস আই আঃ জলিল এর কাছে মুঠোফোনে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...