Trending Now

আশুলিয়ায় ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

Date:

সাভার সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় নিষিদ্ধ পলিথিন ভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দ পলিথিনের পরিমান সাড়ে ১০ টন, যার বাজার মূল্য ২২ লাখ টাকা।

আটকরা হলেন—বগুড়া জেলার আদমদিঘী থানার সান্তাহার একালার ট্রাক চালক রাব্বি হোসেন (২৩) এবং একই এলাকার ডহরপুর পূর্বপাড়া এলাকার চালকের সহকারী তামিম হোসেন (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকার বাবু বাজার এলাকা থেকে পলিথিন ভর্তি ট্রাকটি নিয়ে বগুড়া রেলস্টেশনের হাড্ডি পট্টি এলাকায় যাচ্ছিলেন।

পুলিশ জানায়, ঢাকার বাবু বাজার থেকে ট্রাকে করে নিষিদ্ধ পলিথিন আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার ৬৭২ কেজি পলিথিন উদ্ধার করা হয়। পরে ট্রাক চালক রাব্বি হোসেন ও চালকের সহকারী তামিম হোসেনকে আটক করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

পলিথিন বহনকারী ট্রাক চালক রাব্বি হোসেন জানিয়েছেন, জব্দ পলিথিনের মালিক ঢাকার বাবু বাজার এলাকার মেসার্স আলম ট্রেডার্স এবং ট্রাকের মালিক নাজমুল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজন ট্রাকটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের সাড়ে ১০ টন পলিথিনসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...