Trending Now

আর্সেনালে জেসুসের প্রথম হ্যাটট্রিক, সেমিফাইনালে লিভারপুল

Date:

ক্রিড়া ডেস্ক : কারাবাও কাপের সেমিফাইনালে উঠেছে লিভারপুল ও আর্সেনাল। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে লিভারপুল ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। আর গ্যাব্রিয়েল জেসাসেস হ্যাটট্রিকে ভর করে আর্সেনাল ৩-২ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।

আর্সেনাল অবশ্য শুরুতেই পিছিয়ে পড়েছিল। চতুর্থ মিনিটেই প্যালেসের জিয়ান-ফিলিপে-মাতেতা গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ক্রিস্টাল।

বিরতির পর ৫৪ মিনিটে জেসাস গোল করে সমতা ফেরান। এরপর ৫৪ ও ৮১ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। দলকে এগিয়ে নেন ৩-১ ব্যবধানে। ৮৫ মিনিটে প্যালেসের ইডি এনকেটিয়াহ গোল করে ব্যবধান কমান। কিন্তু সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে গার্নার্সরা।

এদিকে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে লিড নেয় লিভারপুল। এ সময় দারউইন নুনেজ গোল করে এগিয়ে নেন অলরেডদের। বিরতিতে যাওয়ার আগে ৩২ মিনিটে হার্ভি এলিয়টের গোলে ব্যবধান দ্বিগুণ হয় লিভারপুলের। বিরতির পর ৫৯ মিনিটে সাউদাম্পটনের ক্যামেরন আর্চার গোল করে ব্যবধান কমান। বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। জায়গা করে নেয় শেষ চারে।

আরেক কোয়ার্টার ফাইনালে নিউ ক্যাসল ইউনাইটেড ৩-১ গোলে ব্রেনফোর্ডকে হারিয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। আজ বৃহস্পতিবার রাতে শেষ কোয়ার্টার ফাইনালে লড়বে টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...