Trending Now

আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

Date:

সংলাপ প্রতিবেদক

গত ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছিলেন আমিনুল। এবার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি বিসিবি পরিচালক হন সোমবারের নির্বাচনে। এরপর সভাপতি পদের লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না সাবেক এই অধিনায়কের।

বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থার ২০তম প্রধান আমিনুল। তবে তার আগে একাধিকবার এই দায়িত্ব পেয়েছেন কেবল একজনই। চার দফায় বিসিবি সভাপতি ছিলেন নাজমুল হাসান (পাপন)। প্রথমবার ২০১২ সালে সরকারের মনোনয়নের তিনি বোর্ড প্রধান হন। পরে টানা তিনবার নির্বাচিত হন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সহ-সভাপতির দুটি পদেও কোনো নির্বাচন হয়নি। এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

চার মাস আগে যিনি নাটকীয় ঘটনাপ্রবাহের পর বিসিবি সভাপতির পদ হারিয়েছিলেন ফারুক। পরে সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এখন তিনিই আবার পেলেন বড় দায়িত্ব।

সবশেষ বোর্ডে বিসিবি সভাপতির পর্যটন বিষয়ক উপদেষ্টা করা হয়েছিল শাখাওয়াত হোসেনকে। বরিশাল বিভাগের পরিচালক ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার এই কাউন্সিলর ক্রীড়া উপদেষ্টার ঘনিষ্ঠ বলে গুঞ্জন আছে ক্রিকেট আঙিনায়।

এবার পুরো নির্বাচন প্রক্রিয়াতেই ক্রীড়া উপদেষ্টা প্রবল প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ উঠেছে বারবার। ‘নির্বাচন ফিক্সিংয়ের’ অভিযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। নির্বাচনে সরকারে নগ্ন হস্তক্ষেপ, নানারকম অনিয়ম ও স্বেচ্ছারিতার অভিযোগে সরে দাঁড়ান মোট ২১ প্রার্থী। নির্বাচনের আগেই পরিচালক পদ পাওয়া নিশ্চিত হয়ে যায় ৯ জনের। ক্লাব ক্যাটেগরির ১২ পরিচালকের লড়াইয়ে শুরুতে ৩০ জন থাকলেও শেষ পর্যন্ত তা নেমে আসে ১৫ জনে। সব মিলিয়ে বিতর্ক আর প্রশ্নের ভীড়ে নির্বাচন ঘিরে উৎসাহ আর কৌতূহল ছিল না খুব একটা। তথ্য সূত্র বিডি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...