Trending Now

আটপাড়া উপজেলা পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক বনানী বিশ্বাস

Date:

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার আটপাড়ায় ১১ নভেম্বর সোমবার সকাল ১১ টায় নব-যোগদানকারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টট্র বনানী বিশ্বাস পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি বানিয়াজান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াজান সরকারি সি.টি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে কৃষি অধিদপ্তরের কৃষি প্রণোদনায় কৃষকদের মাঝে সরিষা ও সার বিতরণ উদ্বোধন করেন। এছাড়া প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্তীদের মাঝে চারাগাছ বিতরণ করেন।

মতবিনিময় সভায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, মাদকের সাথে জড়িতদের তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। উপজেলাকে মাদকমুক্ত করতে সর্বসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান করেন তিনি। উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযান অব্যাহত রেখে একটি মাদকমুক্ত উপজেলা উপহার দিবে বলে তিনি আশ্বস্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,উপজেলা জামায়াতের আমির, প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচীব ফজলুল করিম আঙ্গুর, আমির খসরু স্বপন, কামাল হোসেন তালুকদার, আলী হায়দার কাঞ্চন,
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...