Trending Now

আট বছর পর শ্রীলঙ্কায় সফর, পাঁচ ভেন্যুতে খেলবে বাংলাদেশ

Date:

সংলাপ ডেস্ক

লম্বা সময় পর শ্রীলঙ্কায় তিন সংস্করণেই খেলবে বাংলাদেশ। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির এই সফরের ম্যাচগুলো হবে চার শহরের পাঁচ ভেন্যুতে।

এক বিবৃতিতে বাংলাদেশের প্রায় পাঁচ সপ্তাহের সফরের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২০১৭ সালের পর এবারই প্রথম তিন সংস্করণের পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ।

আট বছর আগের সফরের মত এবারও শুরুতে টেস্ট খেলবে দুই দল। পরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

আগামী ৩ জুন শেষ হবে পাকিস্তান সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দেশে ফিরে ঈদের ছুটি কাটিয়ে ১৩ জুন শ্রীলঙ্কায় চলে যাবেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তরা।

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ জুন শুরু সিরিজের প্রথম টেস্ট। পরে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ম্যাচ শুরু ২৫ তারিখ। ২০০৭ সালের পর ওই মাঠে আর টেস্ট খেলেনি বাংলাদেশ।

একই শহরের প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ২ ও ৫ জুলাই হবে প্রথম দুই ওয়ানডে। ৮ জুলাই শেষ ওয়ানডে খেলতে পাল্লেকেলে চলে যাবে দুই দল। ওয়ানডে তিনটিই হবে দিন-রাতের ম্যাচ।

ওই মাঠে ১০ জুলাই শুরু টি-টোয়েন্টি সিরিজ। ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই। পরে প্রেমাদাসায় ১৬ জুলাই লম্বা সফরের শেষ ম্যাচটি খেলতে আবার কলম্বোয় ফিরবে দুই দল।

২০১৯ ও ২০২১ সালেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ। তবে ২০১৯ সালে তিন ওয়ানডে ও ২০২১ সালে শুধু দুই টেস্ট খেলেছে তারা। এছাড়া ২০২৩ সালের এশিয়া কাপ খেলতেও শ্রীলঙ্কা গিয়েছিল বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...