Trending Now

আওয়ামীলীগের চেয়ারম্যান ছামাদের বিরুদ্ধে মামলা ।।ক্ষমতার অপব্যাবহারের অভিযোগ

Date:

সিলেট প্রতিনিধি

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস ছামাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহার সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজি সহ নানান অভিযোগ পাওয়াগেছে । আব্দুস ছামাদ আওয়ামী সরকারের দুসর এবং কোটা বিরোধী আন্দোলনে বিরোধীতাকারী ও ফেঞ্চুগঞ্জ থানার মৎস্যজীবি লীগের বর্তমান সাধারন সম্পাদক । ৫ আগষ্টের পরে তিনি উক্ত ইউনিয়নের পলাতক আওয়ামী চেয়ারম্যান তৈফুর রহমান শাহীন চলে যাওয়ার পর ছামাদ নিজের দলীয় পরিচয় থাকা সত্বেও সে ক্ষমতা খাটিয়ে সম্প্রতি প্যানেল চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বনেযান । এই সুবাদে ছামাদ অন্যর জমি দখল চাঁদাবাজি ও সরকারি বিভিন্ন প্রজেক্ট পরিচালনা করে মোটা অংকের টাকার মালিক হয়েছেন । এলাকায় খোঁজ নিয়ে জানা যায় , সিলেট বিভাগের অবৈধ কারেন্ট জালের ব্যাবসায়ী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে । অবৈধ কারেন্ট জাল নিয়ে আব্দুস ছামাদ একাধিকবার ভ্রাম্যমান আদালতে ধরা পরেন এবং আওয়ামীলীগের দলীয় ক্ষমতা খাটিয়ে নিজেকে সাজা থেকে নিরাপদ রাখেন এবং অদ্যাবদী তিনি অবৈধ কারেন্ট জালের রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছেন । সুত্রে জানা যায়,,১নং ফেঞ্চুগ্জ ইউনিয়নের পিঠাইটিকর গ্রামে মৃত আঃ শহীদের বাড়ির ভিতর দিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারি টাকায় রাতের আধারে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে বাড়ির মালিককে না জানিয়ে তরিগড়ি করে একরাতে পাঁকা রাস্তা নির্মাণ করেন ।  এ বিষয়ে মৃত আঃ শহীদের ছেলে রাস্তায় বাঁধাদিলে সরকারি কাজে বাধাঁ দেওয়ায় মিথ্যা মামলার হুমকি প্রদান করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ ব্যাপারে প্রতিবেদককে মোহাম্মদ আলী জানান, চেয়ারম্যান ছামাদ উদ্দেশ্যপ্রণীতভাবে আমার বাড়ির উঠান দিয়ে রাস্তা নির্মাণের পরিকল্পনাকরে তখন আমি ছামাদ সাহেবকে বাস্তবতা তুলে ধরে   রাস্তাটি না করার আবদার করি রাস্তাটি হলে বাড়ির বাচ্চা ছেলে মেয়েদের দূর্ঘটনার কবলে পরতে পারে । তাই যে এলাকায় রাস্তা নাই সে এলাকায় রাস্তা করার পরামর্শ দেই এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান উল্টো আমাকে ক্ষমতার দাপট দেখান ।পরে আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফেঞ্চুগঞ্জ ও উপজেলা প্রজেক্ট অফিসারকে লিখিত ভাবে জানাই এবং ওই দিন রাতেই তরিগড়ি করে কোন রকমে রাস্তাটি নির্মাণ কাজ সম্পন্ন করেন চেয়ারম্যান । জানা যায়, পরে এ ব্যাপারে মোাহাম্মদ আলী বাদী হয়ে ছামাদকে আসামী করে  সিলেট জেলা ম্যাজিট্রেট আদালতে মামলা দায়ের করেন যার মামলা নং ১৯/২০০৫ ইং ।প্রকাশ থাকেযে, সারাদেশে আওয়ামী দুসর চেয়ারম্যানরা পলাতক থাকলেও মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক হওয়া সত্বেও তিনি দাপটে ক্ষমতা দেখিয়ে যাচ্ছেন এলাকার জন সাধারনের সাথে । এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে বিষয়টি তিনি দেখবেন বলে প্রতিবেদককে আশ্বস্ত করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...