Trending Now

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয়ে প্রস্তুতি সারলো টাইগার যুবারা

Date:

ক্রিড়া ডেস্ক : যুব বিশ্বকাপের প্রস্তুতির শেষটা ভালো হলো বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারে আত্মবিশ্বাস তলানিতে ঠেকে যাওয়া যুবারা দ্বিতীয় ম্যাচেই ফিরে এসেছে পুরনো রূপে। দ্বিতীয়টিতে তারা জয়ের দেখা পেল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বুধবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। তাতে ৩৭.১ ওভারে ১৬৫ রানেই গুটিয়ে যায় তারা। ৫ ওভারে ৪ উইকেট নেন রোহনাত দৌলাহ বর্ষণ। জবাবে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ফিফটিতে ৩২.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় যুবারা। 

টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওভারেই ধাক্কা দেন মারুফ মৃধা। ৩ রান করা হ্যারি ডিক্সনকে ফেরান এই বাঁহাতি পেসার। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ভালো কিছুর ইঙ্গিত দেন স্যাম কনস্টাস ও হ্যারি ওইবজেন। এই দুজনের ৫৫ রানের জুটি ভেঙে আবারও স্বস্তি ফেরান রাফি উজ্জামান রাফি। ২৭ রান করা কনস্টানকে ফেরান তিনি। ৩১ রান করে ওইবজেনী টিকতে পারেননি।

এরপর আরেকটি অর্ধশত রানের জুটি গড়ে তোরে হার্জাস সিং ও কোরি ওয়াসলি। ২৮ রানে ওয়াসলিকে ফিরিয়ে ৫১ রানের এই জুটি ভাঙেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। এরপরই বর্ষণের আঘাত। তাতে ২৮ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ফেলে অজিরা। এর মধ্যে শেষ ৬ ব্যাটসম্যানের রান ছিল মোবাইলের ডিজিটের ঘরে।

রান তাড়ায় নেমে আশিকুর রহমান ফেরেন ১৯ রান করে, আদিল বিন আশিক করেন ২০। তিনে নামা জিসান আলম বড় ইনিংসের ইঙ্গিত দিয়েও আউট ২৩ রান করে। সবাই ভালো শুরুর ইঙ্গিত দিয়েও উইকেট বিলিয়ে দিচ্ছিলেন। তবে চারে নামা রিজওয়ান এক প্রান্ত থেকে দলকে জয়ের দিকে এগিয়ে নেন তিনি। ৩ চার ও ২ ছক্কায় ৫৯ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।

প্রস্তুতি শেষে এবার মূল লড়াইয়ের পালা। ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার (২০ জানুয়ারি) শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯: ৩৭.১ ওভারে ১৬৫ (হার্জাস ৪৬, ওইবজেন ৩১, ওয়েসলি ২৮)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩২.১ ওভারে ১৬৬/৫ (আশিকুর ১৯, জিসান ২৩, রিজওয়ান ৫৩*)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...