Trending Now

অশ্লীলতার দায়ে ভারতে ১৮ ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ

Date:

বিনোদন ডেস্ক : অশ্লীলতার অভিযোগে ভারতের ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ, ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্লক করা হয়েছে। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন অনুসারে গত ১২ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

দেশটির ইউনিয়ন মিনিস্টার অনুরাগ ঠাকুর বলেন, ‘আমরা একাধিকবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। কিন্তু তারা তা মানেনি। অশ্লীল কনটেন্টের জন্য আমরা ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছি।’

ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এসব প্ল্যাটফর্মে যেসব কনটেন্ট পাওয়া গিয়েছে, সেসবের অধিকাংশ অশ্লীল এবং নারীদের অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন— এসব কনটেন্টে ছাত্রী-শিক্ষকের মাঝে সম্পর্ক দেখানো হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...